Logo Logo

ফেব্রুয়ারি মাসে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা


Splash Image

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম পূর্বের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই নতুন দাম আজ সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। বর্তমান সংশোধিত মূল্যে তা ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ টাকায়।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকা ৩৪ পয়সা বৃদ্ধি করে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা এবং অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করেছিল কমিশন। এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হলো।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের পরিবর্তনের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজির নতুন দাম নির্ধারণ করে থাকে বিইআরসি। তবে মাঠপর্যায়ে সরকার নির্ধারিত এই দামে গ্যাস কেনা সম্ভব হবে কি না, তা নিয়ে ক্রেতাদের মধ্যে শঙ্কা থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...