বিজ্ঞাপন
মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা এস এম ফরিদ উদ্দিন, তোহফা ফর ম্যানকাইন্ড-এর প্রতিষ্ঠাতা ও দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীল মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী এবং মাওলানা আইয়ুব কাদেরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং প্রতিযোগিতামূলক সুস্থ মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে। ইসলামী শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের এই ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী এই ক্রীড়া উৎসবে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা, গতি ও ক্রীড়ানৈপুণ্যের স্বাক্ষর রাখে। ইভেন্ট শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক এম এন আবসার, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল, রাসেল সাদমান ও শামিল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...