বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন দুধলমৌ বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুধলমৌ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে 'ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩' এর ৪০(খ) ধারা অনুযায়ী ৪টি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ৪ জন আসামিকে সর্বমোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। লাইসেন্সবিহীন ব্যবসা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান জনস্বার্থে আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...