Logo Logo

ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ


Splash Image

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিটি ঝালকাঠি সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে কলেজ মোড় ও ফায়ার মোড় হয়ে বাজার আমতলা মোড় পর্যন্ত বিস্তৃত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মু. এনামুল হাসান বলেন, “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোটের গুরুত্ব অপরিসীম। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তাদের জোরালো মতামত প্রকাশ করুক।”

তিনি আরও উল্লেখ করেন যে, জনমত গঠনের এই প্রক্রিয়া সফল করতে জেলা শিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

কর্মসূচিতে জেলা শিবিরের সভাপতি ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মাহমুদুল হাসান, জেলা সাহিত্য সম্পাদক শাকিল শিকদার এবং পৌরসভা সভাপতি মাইনুল আহসান। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই জনসচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...