ফাইল ছবি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে উল্লেখ করেন, শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক মহান সুযোগ নিয়ে আসে। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, যার ফলে এটি একটি অত্যন্ত সৌভাগ্যময় রজনী হিসেবে সমাদৃত।
প্রধান উপদেষ্টা বলেন, "মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তওবা ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহর অসীম অনুগ্রহ ও বরকত অর্জন করা সম্ভব।"
ব্যক্তি ও জাতীয় জীবনকে ইসলামের প্রকৃত শিক্ষায় আলোকিত করার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, "আসুন, আমরা সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের অনুপম সৌন্দর্যে সমাজকে গড়ে তুলি। এই পবিত্র রাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি।"
বাণীর শেষে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকলের ক্ষমা ও নিরাপত্তা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...