Logo Logo

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত


Splash Image

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী ব্যাপক অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত। গত জানুয়ারি মাস জুড়ে দেশটির বিভিন্ন প্রান্তে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সকল প্রবাসীকে এরই মধ্যে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত সরকার।


বিজ্ঞাপন


মঙ্গলবার আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সব গভর্নরেটে নিরাপত্তা বাহিনীর সমন্বিত এই অভিযানে বিভিন্ন দেশের ৩ হাজার ৫০০ নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এই কঠোর নিরাপত্তা অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত করা। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনি বাধ্যবাধকতা কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।

গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের এই দেশটি অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন যথাযথভাবে পালন নিশ্চিত করতেই নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...