বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে মুকসুদপুর থানার গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে বের হয় মিম। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ কিশোরী ফারজানা ইসলাম মিম উপজেলার অর্জুনদাহা গ্রামের মোঃ শাহাজালাল ও সোনাই বেগমের মেয়ে।
স্বজনরা জানিয়েছেন, নিখোঁজের সময় তার পরনে থ্রি-পিস ছিল। মেয়ের সন্ধান না পেয়ে বাবা মোঃ শাহাজালাল বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
এদিকে একমাত্র মেয়ের কোনো খবর না পেয়ে বাবা-মা ও আত্মীয়স্বজন মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই কিশোরীর সন্ধান পান বা তথ্য জানেন, তবে পরিবারের দেওয়া ০১৯৯৮৫১৫১৪৪ অথবা ০১৭৫১০৬৬০০৪ নম্বরে কিংবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...