বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিলাইছড়ি থানার সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সমন্বয়ক ও সভাপতি চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মা এবং ডা. রনি সরকার।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামীতে মহাসমাবেশসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে উপস্থিত কর্মচারীরা বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে আশা প্রকাশ করেন যে, এই সরকার অতি দ্রুত তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘নবম পে-স্কেল’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার বলেন, “সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো শোনেন, তবে তা অবশ্যই সদয় বিবেচনায় নেবেন বলে আমরা বিশ্বাস করি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...