Logo Logo

চাটখিলে গুলি ও মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার


Splash Image

নোয়াখালীর চাটখিল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নোয়াখলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সানুখালী পঞ্চায়েত বাড়ির ইয়াছিন আরাফাত তুষার (২০) এবং সানুখালী সরকার বাড়ির বাসিন্দা বাদশা নাইম (১৯)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন দক্ষিণ ব্রিজের ওপর এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে ওই দুই যুবকের হেফাজত থেকে এক রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত দ্রুতগামী মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনবিহীন হওয়ায় সেটিও জব্দ করে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামতগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের যথাযথ পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...