ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন বাখুন্ডা রেলক্রসিংয়ের প্রায় ৩০০ গজ উত্তর দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে মরদেহটি ভাঙ্গা রেলওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...