Logo Logo

ভারী তুষারপাতে জাপানে ৩০ জনের প্রাণহানি


Splash Image

জাপানে গত দুই সপ্তাহ ধরে চলা অস্বাভাবিক ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। মূলত জাপান সাগর উপকূলজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


তুষারপাতের ভয়াবহতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। ওই অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে এখনো প্রায় ১৫ ফুট (৪.৫ মিটার) পর্যন্ত তুষার জমে আছে। অনেক এলাকায় তুষারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ।

মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উদ্ধারকারীরা জানান, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন। আওমোরির আজিগাসাওয়া এলাকায় নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে তুষার ধসে পড়ায় তিনি আটকা পড়ে মারা যান।

আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, সড়ক ও বাড়িঘর থেকে বরফ সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। আঞ্চলিক রাজধানী আওমোরি শহরের অনেক জায়গায় ইতিমধ্যে প্রায় ১.৮ মিটার উঁচু তুষার জমেছে।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে তাপমাত্রা কিছুটা বাড়লে ছাদ থেকে বরফ ধসে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...