Logo Logo

ফরিদপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার


Splash Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ জানায়, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত পৌনে ৯টার দিকে শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাদের একটি চৌকস আভিযানিক দল। অভিযানে ফরিদপুর কোতোয়ালী থানার জিআর ৫৫৬/১৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দামকে আটক করতে সক্ষম হন তারা। গ্রেফতারকৃত সাদ্দাম ফরিদপুর কোতোয়ালী থানার কসাই বাড়ি সড়ক এলাকার মো. শেখ শহিদের ছেলে।

গ্রেফতারকৃত আসামি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার একটি মামলায় আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সাজার পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাদ্দাম স্বীকার করেছেন যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...