বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটার পর্যটন খাতকে এগিয়ে নিতে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর বাস্তবায়নে এই কোর্সটি পরিচালিত হচ্ছে। তিন মাসের এই প্রশিক্ষণে পর্যটন শিল্পের আধুনিক ও কারিগরি বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আঃ মোতালেব শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার-উল আজিম।
রিও-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...