Logo Logo

আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের : অধ্যাপক মুজিবুর রহমান


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামীতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়বে।


বিজ্ঞাপন


তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা কোনো প্রকার অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ও বিডিপি মনোনীত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সামগ্রিক কল্যাণে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।

উক্ত জনসভায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেস বকশি তার বেশ কিছু অনুসারীসহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাইম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম ও লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ উপজেলা জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...