Logo Logo

রাজাপুরে মঈন আলম ফিরোজীর নির্বাচনী মিছিল, ক্ষুদ্র শিল্প গড়ে কর্মসংস্থানের অঙ্গীকার


Splash Image

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেবেন।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে শুরু হওয়া এক বিশাল নির্বাচনী মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মিছিলটি বাগরি বাজার ও মেডিকেল মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা অতীতে কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনেও জনগণ সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে।

এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা এবং প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়া এই এলাকার অন্যতম প্রধান সমস্যা।

তিনি বলেন, “আমার নিজের কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য।” এ সময় তিনি ‘হাঁস’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে অংশগ্রহণকারীদের স্লোগানে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...