Logo Logo

কর্ণফুলীতে খামারিদের নিয়ে আরআরপি গ্রুপের মতবিনিময় সভা


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গবাদিপশু খামারিদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আকাশ ওরুশ বিরানি মিলনায়তনে এই সভার আয়োজন করে আরআরপি গ্রুপ। সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে লাভজনক ডেইরি ও বিফ খামার ব্যবস্থাপনা, পশুর স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্য এবং আধুনিক পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরআরপি এগ্রো ফার্মস তাদের ডেইরি ও বিফ ক্যাটল ফিডের বৈশিষ্ট্য তুলে ধরে জানায়, অধিক দুধ উৎপাদন এবং নিরাপদ মাংস বৃদ্ধির মাধ্যমে খামারিদের মুনাফা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

চট্টগ্রাম দক্ষিণ রিজিওনাল ম্যানেজার আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আরআরপি গ্রুপের হেড অব ক্যাটল ফিড ডা. সুকান্ত ভৌমিক। এছাড়াও টেকনিক্যাল ম্যানেজার (কেমিন বায়োলজিক্স) ডা. সোহেল, রফিক মেডিসিনের সেলস ম্যানেজার মহিদ ইসলাম এবং চট্টগ্রাম জোনাল ম্যানেজার ডা. ইমরান সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের গবাদিপশু খাতের টেকসই উন্নয়নের জন্য সুষম ও মানসম্মত খাদ্যের কোনো বিকল্প নেই। রফিক মেডিসিন বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান আরআরপি এগ্রো ফার্মস আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ফিড উৎপাদন করছে। অভিজ্ঞ পুষ্টিবিদদের ফর্মুলা অনুযায়ী বাছাইকৃত উন্নত কাঁচামাল ব্যবহার করায় এতে প্রোটিন, ভিটামিন ও মিনারেল সঠিক মাত্রায় বিদ্যমান থাকে, যা পশুর হজমযোগ্য পুষ্টিমান (TDN) নিশ্চিত করে।

আলোচনায় জানানো হয়, আরআরপি ডেইরি ও বিফ ক্যাটল ফিড সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং প্রতিটি ব্যাচ নিজস্ব ল্যাবে পরীক্ষা করে বাজারজাত করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খাদ্যে কোনো ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করা হয় না, ফলে এটি পশুর স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিংয়ের মাধ্যমে গুণগত মান অক্ষুণ্ণ রেখে খামারিদের দোরগোড়ায় এই খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...