বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লকের একটি টিনশেড বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাঁদের দুই শিশু সন্তান ৪ বছর বয়সী মিনহাজ ও ২ বছর বয়সী আসাদ।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত মাসুম পেশায় রিকশাচালক ছিলেন এবং তাঁর স্ত্রী সুমি অন্যের বাসাবাড়িতে কাজ করতেন। এই পরিবারটি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। ঋণের কিস্তি পরিশোধের চাপে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। পাওনাদাররা প্রায় প্রতিদিন কিস্তির টাকার জন্য তাঁদের বাসায় আসতেন। অভাব এবং ঋণের বোঝা সইতে না পেরেই তাঁরা এই চরম পথ বেছে নিতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিহারী ক্যাম্পে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...