বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের একটি ঝুঁকিপূর্ণ স্থানে আটকে থাকা বিড়ালছানাগুলো নজরে আসে হাসপাতালের পাম্প অপারেটর মো. শাহাবুদ্দিন সুজার। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অল্প সময়ের মধ্যেই নিরাপদে উদ্ধার করা হয় বিড়ালছানাগুলো। এ সময় পুলিশের একটি চৌকস দল পরিস্থিতি পর্যবেক্ষণসহ নিরাপত্তা নিশ্চিত করে।
উদ্ধার শেষে বিড়ালছানাগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ও ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত সাড়া এবং সমন্বিত সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, মানুষ ও প্রাণী—উভয়ের জীবন রক্ষায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবেই এ ধরনের মানবিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...