Logo Logo

‘১৩ ফেব্রুয়ারি বিজয়ের সূর্য উদিত হবে’—বাকেরগঞ্জে জামায়াত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, ইনশাআল্লাহ আগামী ১৩ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশের আকাশে বিজয়ের সূর্য উদিত হবে।


বিজ্ঞাপন


শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক ন্যায়নীতি ও সুশাসন চালু করতে জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, দেশ থেকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিবাজদের বিদায় দিয়ে ন্যায় ও ইনসাফের সমাজব্যবস্থা কায়েম করার সুযোগ এখন জনগণের সামনে এসেছে। তিনি বলেন, “কারো অযাচিত প্রলোভনে পড়ে এই সুযোগ নষ্ট করা যাবে না। এই সোনার বাংলাদেশকে আর কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও তাদের কিছু উত্তরসূরি এখনো দেশে দুর্নীতির রাজনীতি চালিয়ে যেতে চায়। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু ছিল এবং ভোটারবিহীন সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এখন সঠিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে নেওয়ার সময় এসেছে।

জামায়াত প্রার্থী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণ আর কোনো চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না। এখন সময় এসেছে দুর্নীতিবাজদের শিকড়সহ উৎখাত করার।

তিনি বলেন, “ইনশাআল্লাহ বাংলাদেশ হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত। আপনাদের একটি ভোটই আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমরা চাই ন্যায় ও ইনসাফের বাকেরগঞ্জ, যেখানে কোনো উন্নয়ন বৈষম্য থাকবে না।”

জামায়াতে ইসলামী কবাই ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক আবুয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান (রাজী)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...