বিজ্ঞাপন
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই গ্রামের আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)। তারা উভয়ই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘হামিম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিকার সরদার ও হাসিব শেখ প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত তিন যাত্রীকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করেছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, নিহত-আহত সবাই আসন্ন নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...