বিজ্ঞাপন
সমাবেশে রেঞ্জ কমান্ডার কামরুন্নাহার বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে এদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী দীর্ঘকাল ধরে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জননিরাপত্তায় পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করে আসছে। শুধু তাই নয়, জাতীয় যেকোনো দুর্যোগ ও দেশের ক্রান্তিকালে এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।”
নির্বাচনী দায়িত্ব সম্পর্কে সতর্ক করে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আগামী নির্বাচন যেন একটি উৎসবমুখর ও ভীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, তা নিশ্চিত করা আপনাদের পবিত্র দায়িত্ব। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য আপনাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা যাবে না।”
উক্ত প্রস্তুতিমূলক সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা আনসার কমান্ড্যান্ট মো. জিন্নাতুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার কর্মকর্তা, কোম্পানি কমান্ডার ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মাঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...