বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে এসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জোটের এই প্রার্থীর প্রতি জনসমর্থন দেখে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরাইল ও আশুগঞ্জ অঞ্চল দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত এবং অবহেলিত। এলাকার মানুষ যদি তাকে নির্বাচিত করে সংসদে পাঠান, তবে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন করাই হবে তার প্রথম ও প্রধান লক্ষ্য।
তিনি তার নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। এছাড়াও কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন এবং এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন ও পানিসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের বিকল্প হিসেবে জোটের প্রার্থীকে বিজয়ী করতে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
জনসভায় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন এবং জমিয়তে উলামায়ে ইসলামের বিপুল সংখ্যক শীর্ষ নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসমর্থন জানান দেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...