বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশবাসীকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান, সার্বিক প্রস্তুতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আলোকপাত করবেন।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদনের লক্ষ্যে প্রথমবারের মতো সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই এই গণভোটকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার চাবিকাঠি হিসেবে অভিহিত করেছেন।
জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এটি একযোগে প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার ভাষণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে অনুপ্রাণিত করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...