Logo Logo

কানাডার একটি হাইস্কুলে বন্দুকধারীর তাণ্ডব, হামলাকারীসহ নিহত ১৩


Splash Image

কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, দেশটির টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সংঘটিত হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আরসিএমপি সূত্রে জানা যায়, হামলার পরপরই ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন। তাকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কোনো তথ্য বা ইঙ্গিত দেয়নি আরসিএমপি।

এদিকে স্কুলের নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা স্কুলে সংঘটিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারেন। অতিরিক্ত কোনো হতাহত আছে কি না তা নিশ্চিত করতে স্কুল সংলগ্ন আবাসিক এলাকা ও আশপাশের বাড়িগুলোতে তল্লাশি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।

হামলার পরপরই টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭৫ জন। ভয়াবহ এই ঘটনার পর শোক প্রকাশ ও পরিস্থিতি স্বাভাবিক করতে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : সিবিসি, সিএনএন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...