Logo Logo

পুলিশ সদর দপ্তর থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা


Splash Image

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চিত্র সরাসরি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি এই ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

ভোট পরিস্থিতি পর্যবেক্ষণকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোটের লাইভ আপডেট এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, দেশের ২৯৯টি সংসদীয় আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি অন্যতম বড় অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।

এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। নারী প্রার্থীদের অংশগ্রহণও এবার লক্ষণীয়; মোট ৮৩ জন নারী প্রার্থীর মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া ১ হাজার ২৩২ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এই আসনটি বাদে বাকি ২৯৯টি আসনে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষে প্রশাসন কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...