বিজ্ঞাপন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। নির্বাচনে বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের পর কোনো প্রকার আনন্দ মিছিল না করে দলীয় নেতাদের স্মরণে এমন আধ্যাত্মিক আয়োজনের জন্য উপস্থিত নেতা-কর্মীরা নেতৃত্বের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। বিগত স্বৈরাচারী সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে রাতের ভোটে ক্ষমতা দখল করে ছিল। ২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ আমরা এই সুন্দর ও স্বচ্ছ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, ভোটাররা এবার কোনো ভয়ভীতি ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার ত্যাগের ফলেই আজ গণতন্ত্রের এই বিজয় সুসংগঠিত হয়েছে। এই বিজয় সাধারণ জনগণের বিজয়।
আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করে আবুল হোসেন খান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে সাজাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং তাঁর এই অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনসহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি দেশ গঠনে শহীদদের অবদানের কথা স্মরণ করা হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...