বিজ্ঞাপন
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী এই ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “এবারের নির্বাচনের বিশেষত্ব হলো—বিগত সময়ে গুম-খুনের শিকার হওয়া দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরাই এখন সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, নির্বাচনের পর এখন পর্যন্ত দেশের কোথাও সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি। এটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।”
শফিকুল আলম আরও জানান, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য এবং নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচন কমিশনের পারফরম্যান্সে উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলেও উপদেষ্টা পরিষদ মনে করে।
নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রতীকে ভোট দেওয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে প্রেস সচিব জানান, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে শফিকুল আলম জানান, এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তান ও চীনসহ সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যেই অনেক দেশ তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেছে।
ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সাংবাদিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রেস সচিব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...