Logo Logo

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক


Splash Image

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরকে (৬০) আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মান্নান মাতুব্বর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি এলাকায় তার ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা গেছে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এসব সহিংসতায় নেতৃত্ব দেওয়া এবং এলাকায় অস্থিরতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ময়েনদিয়া এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলেও বাহিনী তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আটকের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে চেয়ারম্যান আটকের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ময়েনদিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...