বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।
রিট আবেদনে ১২ ফেব্রুয়ারির গণভোট আয়োজনের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, যে প্রক্রিয়ায় এই গণভোট সম্পন্ন হয়েছে এবং পরবর্তী সময়ে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে আইনি ও পদ্ধতিগত ত্রুটি রয়েছে।
উল্লেখ্য যে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে গণভোটের ফলাফল বাতিলের দাবিতে এমন আইনি পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহের মধ্যেই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই রিটের ওপর আদালতের সিদ্ধান্ত বাংলাদেশের চলমান সাংবিধানিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...