Logo Logo

ঝালকাঠি–১ আসনে রফিকুল জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরানা দোয়া ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার স্থানীয় নূরুল ইসলামিয়া দ্বীনিয়া হাফিজী মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাজাপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহারিয়ার সিকদার, মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী শাখা ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান মল্লিক এবং উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রবিউল গাজীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক আবু সায়েম আকন জানান, ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য কুরআন খতম ও তবারক বিতরণ করা হয়।

বক্তারা নবনির্বাচিত এমপির নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...