বিজ্ঞাপন
মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের ধরতে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে তাৎক্ষণিক এই অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনার সময় বাজারে মুদীর দোকান, হোটেল, মূরগী ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই দ্রব্যমূল্য তালিকা ও গুণগত মান যাচাই করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোঃ কবির স্টোরকে মূল্য তালিকা না রাখার দায়ে ৫০০/- টাকা জরিমানা করেন।
এই সময় ইউএনও বলেন, বিগত সময়ে সকলকে মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী পাওয়া যায় নি। প্রায় দোকানে মূল্য তালিকাগুলো অস্পষ্ট অনেকের তারিখ লেখা নেই, অনেকে লিখে নাই। বুঝা যায় না । সেজন্য তিনি পুনরায় সবাইকে সতর্ক করে মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেন। অন্যথায় যদি একই রকম পাওয়ার যায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সজীব চাকমা, থানার এসআই ইকরাম সহ সঙ্গীয় ফোর্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...