Logo Logo

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনেই ৮ ডাক্তারের যোগদান


Splash Image

দীর্ঘদিন পর পাইকগাছা'র ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসক'কে বরণ করে নেন।

নবাগত চিকিৎকরা হলো সহকারি সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, ৮ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘদিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল। তিনি আরোও বলেন, এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আরোও ভালো চিকিৎসা সেবা পাবেন।

উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারনে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...