বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন। শহিদ মিনারের পাদদেশে ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বাঙালিরাই পৃথিবীর একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাঁদের এই অসামান্য আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে কেবল একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদনই আমাদের দায়িত্ব নয়; বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সঠিক মর্যাদা রক্ষায় আমাদের সারা বছর সচেষ্ট থাকতে হবে।"
এর আগে সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে প্রশাসন ও শিক্ষক সমিতি শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...