বিজ্ঞাপন
রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণকালে সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান এবং সাধারণ সম্পাদক ইমরান খান সালাম। এসময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বীরত্বগাথা ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, “একুশের দিনে ভাষা শহিদদের স্মরণ করা আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের জন্য চির অনুপ্রেরণার উৎস। আমরা সবসময় তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে পথ চলার চেষ্টা করব।”
প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান বলেন, “ভাষা শহিদরা আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি স্থাপন করে গেছেন। তাঁদের রক্তস্নাত ত্যাগের ফলেই আজ আমরা মাতৃভাষায় গর্বের সাথে কথা বলতে পারছি। আমাদের পরম কর্তব্য হচ্ছে তাঁদের স্মৃতি অম্লান রাখা এবং নতুন প্রজন্মকে এই ইতিহাসের সঠিক পাঠ দেওয়া।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরাও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আমাদের জাতীয় পরিচয় এবং এই বীরত্বগাথা আত্মত্যাগকে বাঙালি জাতি কখনো ভুলবে না। শহিদদের স্মৃতিতে তাঁরা সর্বদা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। এ সময় বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষও গভীর শ্রদ্ধার সাথে শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে ভাষা শহিদদের প্রতি সম্মান জানান।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...