Logo Logo

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Splash Image

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।


বিজ্ঞাপন


প্রথমেই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইলেন ভুট্টো একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবতা ও প্রগতির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠি আইনজীবী সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিটিক্লাব ও পাঠাগার এবং জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে, ঝালকাঠির রাজাপুর কেন্দ্রীয় শহিদ মিনারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সেখানে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

পরবর্তীতে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে ঝালকাঠি ও রাজাপুরের সর্বত্র একুশের গানে ও ফুলেল শ্রদ্ধায় শহিদদের স্মরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...