Logo Logo

গোপালগঞ্জে লাছমিন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ


Reporter Image

রিপন

Splash Image

গোপালগঞ্জে পবিত্র রমজান মাস ও লাছমিন রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরের পাবলিক হলের মোড়ে হক মঞ্জিলে অবস্থিত ‘লাছমিন নন-প্রফিট ফাউন্ডেশন’-এর কার্যালয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি দরিদ্র পরিবারের হাতে ২৫ কেজির একটি করে খাদ্য সহায়তার প্যাকেজ তুলে দেওয়া হয়। এই প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত ছিল। রমজানের শুরুতে এমন সহায়তা পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমানা খান সুমী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাছমিন নন-প্রফিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ মো. হাফিজ। এছাড়াও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরমান হাফিজ খান, সুমনা খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, লাছমিন রহমানের স্মৃতি রক্ষার্থে এবং আর্তমানবতার সেবায় তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...