Logo Logo

গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুনাকের শ্রদ্ধাঞ্জলি নিবেদন


Splash Image

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।


বিজ্ঞাপন


পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুনাক গোপালগঞ্জ জেলার সভানেত্রী তানজিনা শেলী। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পুনাক-এর সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নানা শ্রেণি-পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহিদ মিনার প্রাঙ্গণ ভাষা শহিদদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ঐক্যের প্রতীকে পরিণত হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...