বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিপনের ইয়াবা ব্যবসার কারণে এলাকার সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অনেক যুবক উপার্জনের পুরো টাকাই শিপনের কাছ থেকে মাদক কিনতে ব্যয় করছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো তাদের পরিবার ও সন্তানদের ভরণপোষণে অক্ষম হয়ে পড়ছে। মাদকাসক্ত যুবকরা ঘরে টাকা না দেওয়ায় পরিবারগুলোতে প্রতিনিয়ত অশান্তি ও কলহ লেগেই থাকছে।
অভিযোগ উঠেছে, শিপনের এই রমরমা মাদক ব্যবসার নেপথ্যে রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ মদদ। এলাকাবাসী জানান, বড় বড় মাদক ব্যবসায়ীদের মোটা অংকের মাসোহারা দিয়েই শিপন তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী এসব ব্যক্তিরা শিপনকে নিরাপদ 'শেল্টার' বা আশ্রয় দেওয়ার কারণে আইন প্রয়োগকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি এই অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে সাহস পাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মাদক ব্যবসার পেছনে থাকা মূলহোতাদের কারণে শিপনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। শিপনের এই ইয়াবা সিন্ডিকেট অবিলম্বে বন্ধ না করলে পুরো এলাকার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি শিপনসহ তার নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনা হোক। সি-এন্ড-বি ঘাট এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...