বিজ্ঞাপন
তাঁদের আগমনে কার্যালয় চত্বরে এক উৎসাহব্যঞ্জক পরিবেশের সৃষ্টি হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
পরবর্তীতে এলজিইডির সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্যরা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "জনকল্যাণে কোনো কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। নির্বাচনের পূর্বে আমরা ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" তিনি গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে,এম বাবর বলেন, "টেকসই ও দৃশ্যমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্পের কাজ এমনভাবে করতে হবে যেন তার সুফল দীর্ঘমেয়াদী হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে কোনো কাজ আমরা গ্রহণ করব না।" তিনি প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কাজে ব্যয় হয়, তা নিশ্চিত করার তাগিদ দেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস,এম জিলানী বলেন, "উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা উন্নয়নকে গতিশীল করতে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেব, তবে কাজের মান হতে হবে আন্তর্জাতিক মানের।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জেলার চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীর এবং পাঁচ উপজেলার উপজেলা প্রকৌশলীবৃন্দ।
জেলার ইতিহাসে এই প্রথম তিনজন সংসদ সদস্যের সমন্বিত এই সফর ও দিকনির্দেশনা গোপালগঞ্জের অবকাঠামো উন্নয়নে এক নতুন গতির সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...