Logo Logo

চাটখিলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার খোকনের মতবিনিময় সভা


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নোয়াখালী–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাং কালচার নির্মূল এবং জুয়া প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব দপ্তরের মধ্যে সমন্বয় থাকা জরুরি। তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহিনুর আলমসহ সকল দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল এবং সদস্য সচিব আহসানুল হক মাসুদসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...