বিজ্ঞাপন
সংবর্ধনা প্রাপ্ত সংসদ সদস্যরা হলেন— গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান মোল্লা সেলিম, গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ডা. কে এম বাবর, এবং গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি এস. এম. জিলানী।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ খান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন-সহ জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি সেলিমুজ্জামান মোল্লা সেলিম মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমপি ডা. কে এম বাবর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা সহজলভ্য করতে সর্বনিম্ন খরচে চিকিৎসা নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথাও জানান এবং জেলার মানুষের প্রতি সম্মান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমপি এস. এম. জিলানী জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে এবং দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবনির্বাচিত এমপিরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...