বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রতি কঠোর মনোভাব দেখালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে একটি বিশেষ ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের প্রতি তাদের দীর্ঘদিনের ‘শত্রুতামূলক’ নীতি পরিত্যাগ করে, তবেই কেবল সংলাপ সম্ভব হতে পারে।
বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়ার বর্তমান অবস্থানকে সম্মান করে এবং বৈরী আচরণ বন্ধ করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না ওঠার কোনো কারণ নেই।
এদিকে উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম তার পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর জন্য সামরিক বাহিনীকে নতুন ও আধুনিক অস্ত্র ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন।
বক্তব্যে কিম দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি এবং স্বল্প-পাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত বৃদ্ধির আহ্বান জানান। তার এই কঠোর অবস্থান ও নতুন সমরাস্ত্র তৈরির ঘোষণা কোরীয় উপদ্বীপে আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...