বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই বাজার পরিদর্শন এবং একই সঙ্গে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন খুলনা- ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। তারা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন।
মাওলানা আবুল কালাম আজাদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজানে মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল ন্যায্য মূল্যে বিক্রয় করতে হবে। প্রতিটি দোকানে অবশ্যই পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। কোনো ব্যবসায়ী যদি ওজনে কম দেয় কিংবা ভেজালযুক্ত খাদ্য বিক্রি করে, তবে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এই জনকল্যাণমূলক তদারকি ও মনিটরিং কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে। মশক নিধন কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টাও জোরদার করা হবে।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য কাজী তামজিদ আলম, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, পৌর আমির ডাক্তার আছাদুল হক এবং ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...