বিজ্ঞাপন
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে দোয়ারাবাজার থানাধীন চৌধুরীপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে একটি প্লাস্টিকের বস্তা বহনকারী সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
আটকের পর তার বহন করা বস্তা তল্লাশি করে ৭২ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে মো. জীবন মিয়া (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখতেন। উদ্ধারকৃত মদগুলো বিক্রির জন্য নিজ বাড়ির পুকুরপাড়ে নিয়ে আসেন বলেও জানিয়েছেন তিনি। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।
শুক্রবার সকালে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারাবাজার থানা-তে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...