Logo Logo

অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে : আইনমন্ত্রী


Splash Image

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এই প্রতিটি অধ্যাদেশ বিল হিসেবে সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ধর্ষণ মামলার বিষয়ে মন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই জঘন্য অপরাধে যারা জড়িত এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শিকড় যেখানেই থাক, তা উপড়ে ফেলা হবে। দেশের বিচার বিভাগে দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান আইনমন্ত্রী। তিনি একে একটি প্রকট সমস্যা হিসেবে অভিহিত করে বলেন, মামলাজট নিরসনে যা যা প্রয়োজন, তার সবটুকুই করা হবে। এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালীন তিনি যতটা সক্রিয় ছিলেন, এখন মন্ত্রী হিসেবে তার চেয়েও বেশি তৎপরতা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং রাশেদ খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এই প্রতিটি অধ্যাদেশ বিল হিসেবে সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে।

সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ধর্ষণ মামলার বিষয়ে মন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই জঘন্য অপরাধে যারা জড়িত এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শিকড় যেখানেই থাক, তা উপড়ে ফেলা হবে।

দেশের বিচার বিভাগে দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান আইনমন্ত্রী। তিনি একে একটি প্রকট সমস্যা হিসেবে অভিহিত করে বলেন, মামলাজট নিরসনে যা যা প্রয়োজন, তার সবটুকুই করা হবে। এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালীন তিনি যতটা সক্রিয় ছিলেন, এখন মন্ত্রী হিসেবে তার চেয়েও বেশি তৎপরতা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং রাশেদ খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...