বিজ্ঞাপন
রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এই স্থিতিশীল দাম আজ থেকেই কার্যকর হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে এই নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবে মার্চ মাসেও আগের দামই বহাল রাখা হলো।
এর আগে ফেব্রুয়ারি মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম একই পর্যায়ে ছিল। নতুন কোনো বৃদ্ধি বা হ্রাস না হওয়ায় সাধারণ গ্রাহক ও পরিবহন খাতের সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতে বিশ্ববাজারের তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সেই ধারাবাহিকতায় মার্চ মাসের এই প্রজ্ঞাপন জারি করা হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...