Logo Logo

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই : আইনমন্ত্রী


Splash Image

অফিস-আদালতে সেবা নিতে গিয়ে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, “যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি বেতনে সংসার না চলে বা না পোষায়, তবে তার চাকরি করার কোনো প্রয়োজন নেই।” তিনি আরও যোগ করেন, রাজনীতির আড়ালে কেউ যদি কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন, তবে তাদেরও দল করার দরকার নেই।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বিদ্যমান সমাজব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এবং একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার দায়িত্ব নিয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেন। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...