বিজ্ঞাপন
শিবিরে সভাপতিত্ব করেন জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা সহকারী সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাদ্দিস এনামুল হক বলেন, সংগঠনের প্রতিটি ইউনিট সভাপতি তৃণমূল নেতৃত্বের মূলভিত্তি। আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা এবং নৈতিক মানোন্নয়ন ছাড়া শক্ত ভিত্তির নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির চর্চা জরুরি। তিনি দায়িত্বশীলদের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং জনকল্যাণমুখী কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক মো. রাজিবুর রহমান পলাশ বলেন, ইউনিট সভাপতির দায়িত্ব কেবল সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে সীমাবদ্ধ নয়। সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং আদর্শিক চর্চা জোরদারে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিবিরে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি কেএম দেলোয়ার হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামাউন কবির, অফিস সেক্রেটারি মাওলানা নজমুল ইসলাম, বীরগঞ্জ পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মুহা.মোসাদ্দেক হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগ সভাপতি মো আমিনুল ইসলাম, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মাওলানা মো গোলাম নুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম। শিক্ষা শিবিরে সাংগঠনিক দিকনির্দেশনা, দায়িত্বশীলদের করণীয় এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...