বিজ্ঞাপন
উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর গুণী এই শিল্পীর হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের জরুরি পরামর্শে গত ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।
কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে বলেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও চিরচেনা ছন্দে কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় কামরুজ্জামান সাগর দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...