বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে হলরুমটি পরিণত হয় এক মিলনমেলায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস শুধু সিয়াম সাধনার নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজে নৈতিকতা, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং পল্লী বিদ্যুতের ডিজিএম সওকত বড়ুয়া।
গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বাঁধন, আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী।
এছাড়া কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
আলোচনা শেষে টুঙ্গিপাড়া মডেল মসজিদ–এর ইমাম ও খতিব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পুরো আয়োজনটি ছিল সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে রমজানের চেতনায় একসূত্রে বাঁধা পড়েন প্রশাসন, রাজনীতি ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...